সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI A ا a А α why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B plant bud beyond glass: bird perched on window edge, left side: beak: wing detail: bird eye: -->

নিনাদের প্রতিধ্বনি

Sadh · Jul 24, 2026
সে ছিল বলে আমি ভালোবেসেছিলাম তারে
তারপর
আমার ভালোবাসা ঘুরে ফিরে
আজ শোনে নিনাদের প্রতিধ্বনি
ক্ষয়ে গেছি, যতদূর পারা যায়
তবু আজও শুনি অপবাদ
মিথ্যায় ঢাকা ভালোবাসা
পরাজিত, নিরন্ন কান্নায় রত
তার ভালোবাসা ছিল ভ্রমরের মায়া
বেখেয়ালে করেছিল আমায় ক্ষত
সে ছিল বলে আমি ভালোবেসেছি তাকে
আজও ধরে আছি
বুকে শত ক্ষত নিয়ে
কোথায় রাখবো যাতনা
কাকে বলব তার কথা —
ব্যথার শুরু যেখানে
সেখানেই ছিল আর্তনাদের আশ্রয়
আজ তারই ভুলে
চুরমার রাজপ্রাসাদ
অন্তহীন কারাগার হয়ে
বসবাস করে আমার নিলয়ে