সা রে গা মা পা A b c { } 0 1 2 3 4 5 6 7 8 9 00 471 823 5519 SSOL / 047 what would X think? X 16 creative technical XII VI অ A ا a अ А α অ why ا tag না flag skin name or worse 1 2 3 4 LOT 3B

খণ্ডকাব্য

প্রকৃষ্টপুত্র সাধ · মে ৯, ২০১১ – সেপ্টেম্বর ২১, ২০১২

১

বিস্মৃতির অন্তরালে হারাইয়াছে সমস্ত প্রাতরাশ
চারিদিকে আজি রহিয়া গিয়াছে শুধু সন্‌ ত্রাস

২

এই দুনিয়ার চিপায় চাপায়, কত কিছু ঘটে যায়;
কিছু কিছু রটে যায়, বাকিটা অজানাই রয়ে যায়।

৩

প্রতিদিন সকালে ভোর হয় প্রভাতে -
অন্ধকার টুটে যায় রৌদ্রের আঘাতে।

৪

নীরবতাই এখানে সবচেয়ে বেশি বাঙ্‌ময়

৫

আকাশে পাখি উড়ে, বাতাসে ডানা মেলে;
দেখে ধূমকেতু, ধুস্‌ করে টাশ করে পড়ে গেলে;
কিংপিং হল্লা করে ঠুস্‌স্‌ করে জেগে উঠে ।

৬

ধুমধাম, টুংটাং জীবনে কী-ই আছে এতো রে?
যদি একই কাজ করি সবাই সে পরিশেষে!
ঠাস্‌ করে দিনশেষে সবাই তো মরো হেঃ

৭

আকাশে হেরিয়া হঠাৎ ভাবিয়া পুষ্পরেণু মচমচাইয়া
কিংকর্তব্য গরিলা বিমূঢ় অট্যহাস্য বকবকাইয়া
ঊষ্ট্রপৃষ্ঠে গমন করিল, অবাকদেশে যাবে বলিয়া ॥

৮

নিতিন পিটিং পিক
পিং পং বল
ঢিপ ঢিপ অনুক্ষণ
আকাশ বাতাস তল
বেহুঁশ বাতাসে আজ উড়িব চল

৯

ঝড় আসবে ভাবলাম…
বৃষ্টি এর মাঝে পানি ঢেলে দিলো;
সকালে সাঁঝের আঁধার হঠাৎই আসলো ।

১০

আজকাল ললনাদের
যা কিছু থাকে পরিধেয় আবরণ
সবটাই যে তার শোভা আভরণ